তালার ইসলামকাটী ইউপি
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৫৭
তালার উপজেলার ইসলামাকটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অনাস্থাপত্র জমা দিয়েছে সংশ্লি¬ষ্ট ইউনিয়ন পরিষদের ১১ মেম্বর। এছাড়া চেয়ারম্যানের নানাবিধ দুর্নীতির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবীতে মেম্বারগণ স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, দুদক, স্থানীয় সংসদ সদস্য ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লি¬ষ্ট দপ্তরে আবেদন করেছে। বৃহস্পতিবার সু-নির্দিষ্ট ১৫টি দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে তারা এ অনাস্থাপত্র জমা দেন। এছাড়া তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় পাটকেলঘাটা থানার ওসি মোঃ আক্তারুজ্জামানের উপর হামলার ঘটনায় মামলার পলাতক আসামী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুরবুর রহমান বলেন, ইসলামকাঠী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের বিরুদ্ধে ইউপি সদস্যগণ সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব জমা দিয়ে আমার নিকট অনুলিপি দিয়েছেন।