সিরাজগঞ্জে পিআইবির
কর্মশালা বর্জন
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৫৯
সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদক ও সহ-সম্পাদকবৃন্দ পিআইবির দুইদিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রশিক্ষণ বর্জনকারীরা অভিযোগ করেছেন, ৩০ জুন ও ১ জুলাইয়ের প্রশিক্ষণের বিষয়ে পত্রিকাগুলোর সাথে আলোচনা না করেই প্রতিনিধি নির্বাচন করায় অনেকেই বাদ পড়েছেন। সেজন্য সিরাজগঞ্জের ৭টি দৈনিকের মধ্যে ৬টি দৈনিক পত্রিকা কর্মশালা বর্জন করেছে বলে পত্রিকা সম্পাদকবৃন্দ জানিয়েছেন।