রাজবাড়ীতে কলেজ
ছাত্রের সন্ধান মেলেনি
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:০২
পাংশার হাবাসপুর থেকে অপহূত বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের কলেজ ছাত্র নাসির প্রামাণিকের সন্ধান দু’মাসেও মেলেনি। জানা গেছে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বাড়ির সামনে থেকে একই ইউনিয়নের গজারিয়া গ্রামের পোকাই বিশ্বাসের ছেলে জয়ন্ত কুমার বিশ্বাস (১৯) নাসিরকে নছিমনে তুলে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় নাসিরের ভাই হায়দুল প্রামানিক পাংশা থানায় প্রথমে ডায়রী এবং পরবর্তীতে অপহরণকারীকে সনাক্ত করে মামলা করেন। মামলার বাদী জানান, তার ভাই নাসির প্রামাণিক স্থানীয় ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের ছাত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই নিত্য রঞ্জন মল্লিক জানান, নাসির অপহরণ মামলায় সন্দেহভাজন রুবেল ও ইসলাম নামক দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি জয়ন্ত এবং তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় এখনো মামলাটির কূল-কিনারা করতে পারিনি।