নারীকেই প্রমাণ দিতে হবে তিনি নারী!
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২৩:১৯
জর্জিয়ার এক নারীকেই প্রমাণ করতে হয় যে, তিনি পুরুষ নন, তিনি নারী। ৩৭ বছরের নাকিয়া গ্রিমস তার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গেলে তাকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাকে বলা হয়, তিনি যে একজন নারী তা তাকেই প্রমাণ করতে হবে। তাহলেই তিনি লাইসেন্স নবায়ন করতে পারবেন। গ্রিমসের জন্ম সনদে পুরুষ/নারীর ঘরে ভুলক্রমে পুরুষ লেখা হয়েছে। কিন্তু তিনি কখনো সেটি দেখেননি। গ্রিমস বলেন, আপনি আপনার সনদে দেখেন নাম, তারিখ আর বছর ঠিক আছে কিনা। আমি কখনো খেয়াল করিনি যে, আমার সনদে নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রিমস সরকারি চাকরি করেন। সেই অফিসই প্রথম তার জন্ম সনদের ভুলটি ধরে এবং তাকে অস্বাভাবিক কিছু অনুরোধ করা হয়। তাকে পিএপি পরীক্ষা করতে হয়, একজন ডাক্তার শারীরিক পরীক্ষা করে যাচাই করে দেখেন যে তিনি নারী এবং এটি নোটারি করতে হয়। তিনি এই পরীক্ষা করতে রাজী ছিলেন না। তার ছেলের জন্ম সনদ দেখানোর পর তিনি যে নারী সে বিষয়ে তার কর্মস্থলে বিভ্রান্তি দূর হয়। খবর ইয়াহু নিউজের।