কংগ্রেসের সব কমিটিতে ৫০ ভাগ নারী রাখার অঙ্গীকার রাহুলের
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২৩:২০
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সব কমিটিতে ৫০ ভাগ নারী রাখার অঙ্গীকার করেছেন দলের সহ-সভাপতি রাহুল গান্ধী। দলের নবনিযুক্ত সম্পাদকদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে রাহুল এ কথা বলেন। এখন দলের ১২ জন সাধারণ সম্পাদকের মধ্যে মাত্র একজন নারী এবং ৪৪ জন সম্পাদকের মধ্যে ৫ জন নারী। দলের মুখপাত্র জানান, রাহুল বলেছেন, দলে শুধু সংখ্যানুপাতে নারী থাকলে হবে না, ৫০ ভাগ নারী অবশ্যই থাকতে হবে। রাহুল দলের নেতাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে বলেন। আগামী বছরের লোকসভা নির্বাচনে বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি। কারণ তাকে নিয়ে কংগ্রেসের কোন আগ্রহ নেই। খবর এনডিটিভির।