সরুলিয়ায় ইউপি চেয়ারম্যান সাসপেন্ড
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২৩:২০
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামানকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। গত ২৬ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুন্নাহার স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে পাঠানো এক আদেশে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়। বদরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান ২০০৪ সালে বিএনপি নেতা এবিএম আলতাফ হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া চলতি বছরের ৩০ এপ্রিল তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইনসার আলী হত্যা মামলার প্রধান আসামি তিনি।