ঈদে তাহসান-মম’র ‘এক্লিপস’

আসছে ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী তাহসান ও অভিনেত্রী জাকিয়া বারী মম প্রথমবারের মতো জুটি বেঁধে ‘এক্লিপস’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি এর দৃশ্যধারণ করা হয়। আরও অভিনয় করেছেন মাসুদ আলী খান, তামজিদ রনি, মিন্টু প্রমুখ। আসছে ঈদে যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। টম ক্রিয়েশন-এর ব্যানারে নির্মাণ হয়েছে নাটকটি।