শুরু হচ্ছে ধারাবাহিক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’

একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। ইফতেখার আহমেদ ফাহমির রচনায় এবং অর্ক মোস্তফার পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আগুন, নাদিয়া, আরমান পারভেজ মুরাদ, সানজিদা প্রীতি, তানভীর, ফারহানা মিঠুসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।