কেন্দুয়ায় নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাইডুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার গোগবাজার এলাকার সাইডুলী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

অর্ধগলিত ওই লাশটির নাম পরিচয় জানতে না পারলেও লাশটি পুরুষ মানুষের বলে শনাক্ত করেছে থানা পুলিশ।

জানা গেছে, লাশটি সাইডুলী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রবিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ খাদ্যে ভেজালকারীরা দেশ ও মানবতার শত্রু: খাদ্যমন্ত্রী

এ বিষয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের সঙ্গে কথা হলে তিনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/নূহু