বেনাপোলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা, নির্যাতন ও অপহরণ বন্ধে শনিবার বেনাপোল কোম্পানি সদর দফতর অডিটরিয়ামে বিজিবি-বিএসএফ’র রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন উওর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফিরোজ রহিম এনডিসি, পিএসসি জি ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ’র সাউথ বেংগল ফ্রন্টিয়ার রিজিয়ন কমান্ডার শ্রী সন্তোষ মেহরা। ২ ঘণ্টা ধরে চলা বৈঠকে সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের উপর গুলিবর্ষণ, নির্যাতন, মাদকদ্রব্য পাচার বন্ধ, বাংলাদেশিদের অপহরণ, সীমান্তে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ও স্থাপনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষে উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্ব্বাস দেয়া হয়। পরে প্রতিনিধি দলটিকে বেনাপোল চেকপোস্টে নোমান্স ল্যান্ডে বিদায় সংবর্ধনা জানানো হয়।