চান্দিনায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, চান্দিনায় তিনদিন ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন বক্সী, পৌর মেয়র শাহ্ মো.আলমগীর খান,উপজেলা কৃষি অফিসার মো.আবুল কালাম আজাদ ভূইয়া, কৃষি সমপ্রসারণ অফিসার এটিএম হামিম আশরাফসহ জনপ্রতিনিধিবৃন্দ।