রাজশাহী সরকারি সিটি কলেজে ভর্তি বন্ধ
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২১:২৪
ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের যৌথ হামলায় রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত শনিবার দুপুরে দলীয় কোটার দাবিতে এই যৌথ হামলার ঘটনা ঘটে। ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক এস.এম এমদাদুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মারধর ও তাদের কাগজপত্র ছিনিয়ে যাওয়ার পর কয়েকজন কলেজে পুলিশ আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা ভর্তির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন। বন্ধ হয়ে যাওয়া শূন্য আসনে ভর্তির ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শিগগিরই উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।