শিক্ষিকাকে অপহরণ করতে এসে দু’জন গাড়িসহ আটক
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২১:২৫
শনিবার বিকেলে বগুড়ার আদমদীঘিতে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোযোগে শাফিনারা বেগম নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জোরপূর্বক অপহরণের চেষ্টাকালে জনতা মাইক্রো ও চালকসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মাইক্রোর ধাক্কায় আহত স্কুল শিক্ষিকা শাফিনারাকে মারাত্মক আহত অবস্থায় বগুড়া শজিমেকে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার খোদ্দজয়পুর গ্রামের ফরহাদ হোসেন মিঠু ও মাইক্রো চালক একই উপজেলার ঘোষপাড়া গ্রামের রাজন ঘোষ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।