জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন শেষ হলো

গত শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের পঞ্চদশ অধিবেশন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর বোর্ড বাজারস্থ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন চিফ হুইপ মোঃ আব্দুস শহীদ এমপি, অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, মোঃ মতিউর রহমান এমপি, মোঃ আব্দুল কুদ্দুস এমপি, শেখ আব্দুল ওহাব এমপি, মোঃ শাহ আলম এমপি, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসলাম ভুঁইয়া, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশীদ, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, রামেন্দু মজুমদার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. মুশাররাত শবনম, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সিরাজ উদ্দীন আহমেদ, বাংলা একাডেমীর মহা-পরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর পিএস-১ আব্দুল মালেক, ৭টি বোর্ডের চেয়ারম্যান, ৭ বিভাগের কমিশনার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৬৯ জন সিনেট সদস্য। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ অর্থবছরের জন্য ১০১ কোটি ৩৮ লক্ষ ৩১ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১২৩ কোটি ৪৯ লক্ষ ৯১ হাজার টাকার মূল বাজেট অনুমোদিত হয়। একই সাথে ২০১২-২০১৩ অর্থবছরের জন্য ৬ কোটি ৬৫ লক্ষ টাকার সংশোধিত উন্নয়ন বাজেট এবং ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১২৩ কোটি ৬২ লক্ষ টাকার সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি সম্বলিত উন্নয়ন বাজেট অনুমোদিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১২-১৩ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা প্রবর্তনের লক্ষ্যে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় পতাকা সংবিধি-২০১৩ অনুমোদিত হয়।