শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি আবশ্যক

২০১৩-১৪ অর্থবছরের বাজেট এখন পাসের অপেক্ষায়। চলতি সংসদে ৬ জুন অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেন। এবারকার বাজেট সবচেয়ে বড় বাজেট হলেও এতে অবহেলিত হয়েছে শিক্ষাখাত। এই খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার কোটি টাকা যা মোট বাজেটের ১১ শতাংশ। যেখানে গত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছিল মোট বাজেটের ১২ শতাংশ। শিক্ষার্থী সংখ্যা বা শিক্ষাপ্রতিষ্ঠান আগের চেয়ে কমেনি বরং বেড়েছে। সেই দিকে দৃষ্টি রেখে এই খাতে বরাদ্ধ বৃদ্ধি করা আবশ্যক ছিল। বহির্বিশ্বে প্রবৃদ্ধির ৬ শতাংশ রাখা হয় শিক্ষার জন্য আর আমাদের আছে মাত্র ২.২ শতাংশ। শিক্ষার ওপরই একটি জাতির ভবিষ্যত্ নির্ভর করে। দেশের মানুষ যত বেশি শিক্ষিত হবে অর্থনৈতিক উন্নয়ন তত ত্বরান্বিত হবে। তাই প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির জন্য মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি । মোফাজ্জল হোসেন মায়া, বাকৃবি ক্যাম্পাস, ময়মনসিংহ