ঝুঁকি নিয়ে ক্লাস করছে সলিমগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রীরা

স্থান সংকুলানের অভাবে জরাজীর্ণ দোতলা ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রীরা। কলেজের সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায়ও বরাবর ফলাফল সন্তোষজনক। অথচ কলেজের ছাত্র-ছাত্রীদের স্থান সংকুলান হচ্ছে না। কলেজের দোতলা ভবনের ছাদের আস্তর ভেঙ্গে পড়ছে। ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস জানান, কলেজের একটা নতুন ভবন খুবই দরকার।