চট্টগ্রামে এ্যাপোলোর সায়েন্টিফিক সেমিনার
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০৩
সম্প্রতি এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে ‘‘আপডেটস অন পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট ইন এ্যাপোলো হসপিটালস ঢাকা” শীর্ষক সেমিনার হয়। সেমিনারে এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাট্রেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা আগত অথিতিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে এ্যাপোলো হসপিটালস ঢাকার জে সি আই সনদপ্রাপ্তির উপকারিতা তুলে ধরেন। এ্যাপোলো হসপিটালস ঢাকার হার্ট সেন্টারের কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাঃ শামস মুনওয়ার অনিয়মিত হূদস্পন্দনের ফলে হঠাত্ হূদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু প্রতিরোধে এডভান্সড ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রসিডিউরের মাধ্যমে দেহে পেসমেকার বা আইসিডি স্থাপন সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও নিউরোসায়েন্স সেন্টারের কনসালটেন্ট ডাঃ আলীম আখতার ভূঁইয়া স্ট্রোক ও মৃগীরোগের আধুনিক চিকিত্সা ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ারও উপস্তিত ছিলেন। তিনি তার বক্তব্যে উপস্থিত চিকিত্সকদের হাসপাতালের বিভিন্ন অবকাঠামো, রোগীর চিকিত্সা নিরাপত্তা, রোগ সংক্রমণ ব্যবস্থাপনা, মেডিক্যাল রেকর্ড এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। চট্টগ্রাম ও আশেপাশের প্রায় ৩০০ জন চিকিত্সক সেমিনারে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি