সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার গোডাউনে বোমা হামলা, আহত ২
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০৩
সাতক্ষীরা শহরের অদূরে কুচপুকুর এলাকায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের গোডাউনে সন্ত্রাসীদের বোমা হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নজরুল ইসলামের বোন শাহিদা খাতুন ও তার স্বামী জাহান আলী বিশ্বাস। পুলিশ জানিয়েছে, এক মাস আগে জামায়াত-শিবির কর্মীরা নজরুল ইসলামকে গুলি করে হত্যার চেষ্টা করে। তাকে হত্যা করতেই সন্ত্রাসীরা ফের বোমা হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।