বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে সহযোগিতার আশ্বাস চীনা পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০৪
নবনিযুক্ত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সহযোগিতার ঘনিষ্ঠতর নিবিড় অংশীদারিত্ব’ বলে উল্লেখ করে ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্কের আরো জোরদারের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। গত বুধবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি ‘বড়’ দেশ হিসেবে উল্লেখ করে আগামীদিনগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াং এ অঞ্চলে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইসি) আঞ্চলিক অর্থনৈতিক করিডোরের ন্যায় আরো আঞ্চলিক উদ্যোগ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।