‘নিরাপত্তার স্বার্থে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং যৌথ মালিকানায় না দেয়ার অনুরোধ’
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০৪
জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ বিমানের একমাত্র লাভজনক খাত গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং যৌথ মালিকানায় দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)। গত বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক প্রতিবাদ সমাবেশে সিবিএ নেতৃবৃন্দ এ অনুরোধ জানান।
গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং যৌথ মালিকানায় দেশি/ বিদেশি কোন কোম্পানি বা এয়ারলাইন্সকে প্রদানের প্রক্রিয়ার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বিমান ওয়েব সাইটে প্রকাশিত আরএফআই (রিকোয়েস্ট ফর ইনফরমেশন) এর প্রতিবাদে সিবিএ নেতৃবৃন্দ আরো বলেন, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বর্তমানে বিদেশে অবস্থান করায় নতুন কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। চেয়ারম্যান দেশে ফেরার পর তার সাথে সিবিএ নেতৃবৃন্দ সাক্ষাত্ করে তার চিন্তিত মতামত ও পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান, সাধারণ সম্পাদক মন্তাছার রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক মারফত আলী পালোয়ান, দপ্তর ও প্রচার সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।