২ দফা দাবি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি

দেশের প্রকৌশল কর্মক্ষেত্রের সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষাসহ উন্নয়ন-উত্পাদনের গতি সচল রাখার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশসহ ডিপ্লোমা প্রকৌশলীদের ২ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় পর্যায়ে আবারো মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। রবিবার কাকরাইলস্থ আইডিইবি ভবনে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব খন্দকার মাইনুর রহমান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ থেকে ৭ জুলাই সারাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়, ৪ জুলাই সকল পলিটেকনিক ইনস্টিটিউটে সমাবেশ ও রাজপথে বিক্ষোভ মিছিল, ৭ থেকে ৯ জুলাই সকল প্রশাসনিক ও সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল । —প্রেস বিজ্ঞপ্তি