গুলিস্তান শপিং কমপ্লেক্সে চুরি

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সে চুরি হয়েছে। শনিবার রাতের কোনো এক সময়ে মার্কেটের কয়েকটি দোকানের সাটার ভেঙে ক্যাশ থেকে নগদ প্রায় পৌনে দুই লাখ টাকা ও দুটি এলসিডি টিভি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, শনিবার রাত ৮টার দিকে তারা দোকান বন্ধ করে চলে যান। রবিবার সকালে মার্কেটে এসে তাদের দোকানের সাটার ভাঙা দেখতে পান। দুর্বৃত্তরা মার্কেটের তিনতলার চারটি দোকানের সাটার ভেঙে চুরি করেছে। হাসান সোলার নামে একটি দোকানের ৮০ হাজার, আর,আর ট্রেডিং থেকে ৬৯ হাজার টাকা, র্যামস ইলেকট্রনিক্স থেকে ৩৭ হাজার টাকা ও ইসমাইল ইলেকট্রনিক্স থেকে দুটি এলসিডি টিভি চুরি হয়েছে। মালিকরা জানান, মার্কেট সমিতির পক্ষ থেকে চুরির বিষয়ে তদন্তের আশ্বাস দেয়ায় এ বিষয়ে তারা থানায় যাননি। আজ সোমবার মার্কেট সমিতির কমিটির সঙ্গে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে পল্টন থানা ওসি গোলাম সারোয়ার বলেন, গুলিস্তান শপিং কমপ্লেক্সে চুরির ঘটনা তিনি শুনেছেন। তবে চুরির ব্যাপারে মার্কেট থেকে কেউ থানায় কোনো অভিযোগ করেননি।