শার্শায় ভুল অপারেশনে মৃত্যু!

শার্শার বাগআঁঁচড়া সাতমাইলে জোহরা ক্লিনিকে ভুল অপারেশনে ইদ্রিস আলী গাইন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। জানা যায়, বাগআঁঁচড়া সাতমাইল আমতলা গ্রামের ইদ্রিস আলী গাইন দীর্ঘদিন ধরে গলব্লাডার রোগে ভুগছিলেন। ২৬ জুন দুপুরে ইদ্রিস জোহরা ক্লিনিকে ভর্তি হন। ঘটনার দিন রাতেই ক্লিনিকের মালিক ডাঃ হাবিবুর রহমান ইদ্রিস আলীর অপারেশন সম্পন্ন করেন। অপারেশন টেবিলেই ইদ্রিস আলীর মৃত্যু ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ক্লিনিকের এক কর্মচারী জানান, গলব্লাডার অপারেশনের সময় অসাবধানতাবশত রোগীর কলিজায় আঘাতের ঘটনা ঘটে। যার কারণে ইদ্রিস আলীর মৃত্যু হয়। এদিকে ক্লিনিকের পক্ষে ঐ মৃত ব্যক্তির পরিবারকে দফায় দফায় হুমকি দেয়া হচ্ছে। যাতে বিষয়টি কাউকে না জানানো হয়। এছাড়া ক্লিনিকের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের জন্য এক জনপ্রতিনিধির মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। এ ব্যাপারে ক্লিনিকের মালিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাবিবুর রহমান জানান, ভুল অপারেশনে মৃত্যুর ঘটনাটি সঠিক নয়।