সুন্দরগঞ্জে অবাধে পোনা মাছ নিধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২২
উপজেলার সর্বত্রই অবাধে পোনা মাছ নিধন অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন জলাশয়ে একশ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী ও জেলে অসংখ্য কারেন্ট জাল, নেট জাল, মশারি জাল, বানা প্রভৃতি মাছ ধরার সরঞ্জামাদি ব্যবহার করে অবাধে পোনা মাছ নিধন করছে। সেই সমস্ত মাছ বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে। বিশেষ করে উপজেলার কঞ্চিবাড়ী, শ্রীপুর, চন্ডিপুর, শান্তিরাম, বেলকা, কাপাসিয়া, ছাপড়হাটী, দহবন্দ, সোনারায়, বামনডাঙ্গা ও তারাপুর এলাকার নিচু-ডোবা এলাকায় পোনা মাছ নিধন প্রবণতা ব্যাপকহারে লক্ষ্য করা গেছে। নিধনকারীরা স্থানীয়ভাবে কারো নিষেধ মানছে না।