আদমদীঘিতে ছাত্র হত্যার আসামি গ্রেফতার হয়নি
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২২
বগুড়ার আদমদীঘির পোঁওতা এলাকায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে তুফান নামের এক স্কুলছাত্র খুন হয়। এ ঘটনায় রায়হান নামের একজনকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করলেও মামলার অপর আসামিদের পুলিশ ১১ দিনেও গ্রেফতার করতে পারেনি। আটক রায়হান গণপিটুনিতে আহত হলে তাকে আদমদীঘি থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে পুলিশ পাহারায় চিকিত্সাধীন রাখা হয়েছে বলে জানা যায়। নিহত তুফানের ফুফাতো ভাই স্বপন জানান, আসামিরা সান্তাহার শহরেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ ধরছে না। মামলার তদন্তকারি কর্মকর্তা টি,এস,আই মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে ব্যাপক তত্পরতা চলছে।