পাকিস্তান ক্রিকেট দলের কোচ হচ্ছেন ইনজামাম!
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২৩
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২০ হাজারের বেশি রান করা ইনজামাম-উল-হক মনে করেন, তার অভিজ্ঞতা ধুঁকতে থাকা পাকিস্তান দলের জন্য সহায়ক হতে পারে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোন প্রস্তাব তিনি পাননি। একটি ওয়েবসাইটকে সাবেক এ অধিনায়ক বলেন, পাকিস্তান দলের জন্য খুব প্রয়োজনীয় ব্যাটিং কোচ হিসেবে কাজ করার কোন প্রস্তাব তিনি এখনো পাননি। তবে অতীতের মতো প্রয়োজন হলে ব্যাটিং কোচের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত তিনি। পাকিস্তানে বৃহস্পতিবার জোর গুজব ছিল পিসিবি ইনজামামকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। তবে সাবেক এ অধিনায়ক বলেন, তাকে কেউ এমন কোন প্রস্তাব দেয়নি। তিনি বলেন, ‘আমাকে ব্যাটিং কোচ হিসেবে উল্লেখ করে গতকাল সারাদিনই আমার অনেক বন্ধু-বান্ধবই ফোন করেছে। তবে আমি স্পষ্ট করেই বলেছি, পিসিবি’র পক্ষ থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’