চকরিয়ায় নিখোঁজ যুবকের ১১ মাসেও সন্ধান মেলেনি
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২৩
কক্সবাজারের চকরিয়ার মো:আলী আজম প্রকাশ আজিম (৩০) বাড়ি থেকে চলে যাওয়ার দীর্ঘ ১১ মাসেও ফিরেনি। আজিম অপহরণ হয়েছে নাকি নিখোঁজ রয়েছে এনিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে তার পরিবার। আজিমের ভাই মো: আলমগীর জানান, ১১ মাস পূর্বে মোবাইল ফোনে মাঝে-মধ্যে যোগাযোগ রক্ষা করলেও এরপর থেকে তার সাথে আর কখনো যোগাযোগ করেনি। গতকাল রবিবার থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তার খোঁজ পেলে ০১৮২২১০২১৩১ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।