চার বছরে বাংলাদেশে বড় চার টুর্নামেন্ট

২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বৈশ্বিক সূচি ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুসারে ২০১৪ সাল থেকে চার বছরে চারটি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার একই বছরে এশিয়া কাপও হবে এখানেই। এরপর ২০১৮ সালে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব আয়োজনের দায়িত্বও পেয়েছে বিসিবি। ফলে এই চার বছরে মোট চারটি বড় টুর্নামেন্ট হবে বাংলাদেশে। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের গুঞ্জন শোনা গেলেও আইসিসি’র সূচি বলছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োচিত হচ্ছে না। এর পরিবর্তে ২০১৭ সাল থেকে আয়োজন করা হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।