কোরিয়ায় নিয়াজ ও সাগরের জয় দিয়ে শুরু

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিতব্য ৪র্থ এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমসের দাবা ইভেন্ট গতকাল রবিবার শুরু হয়েছে। পুরুষ এককে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ প্রথম রাউন্ডে নিজ নিজ খেলায় জিতেছে। নিয়াজ ম্যাকাওয়ের চেলিস চাং জোয়েলকে এবং সাগর মালদ্বীপের আশরাফ আহমেদকে হারিয়েছেন। মহিলা এককে দাবায় মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার চো ইয়োনহির বিরুদ্ধে জিতেছেন এবং মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন চীনের গ্র্যান্ডমাস্টার জোহাও জিউ’র কাছে হেরে গেছেন। ২৬টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টারসহ ৫০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।