আরচ্যারীর খবর
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২৫
আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের পৃষ্ঠপোষকতায় আর্মি এভিয়েশনের আরচ্যারী গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৬ আরচ্যারী প্রশিক্ষণ কোর্স গতকাল শেষ হয়েছে। গতকাল বিকালে বনানী আর্মি স্টেডিয়াম সংলগ্ন আর্মি সুইমিং কমপ্লেক্সে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন ফেডারেশন সভাপতি ও সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. মইনুল ইসলাম।
আরচ্যারী জাজেস সেমিনার শুরু
গতকাল বিকালে আর্মি সুইমিং কমপ্লেক্সে আরচ্যারী জাজেস সেমিনার শুরু হয়েছে। উদ্বোধন করেন এশিয়ান আরচ্যারী ফেডারেশনের মহাসচিব উম সাং হো। সেমিনারটি সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের পৃষ্ঠপোষকতায় ৪ জুলাই পর্যন্ত চলবে। সেমিনারে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ে সর্বমোট ৪১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মাসব্যাপী কোর্স শুরু আজ
সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সহযোগিতায় এশিয়ান আরচ্যারী ফেডারেশনের টেকনিক্যাল এসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় আজ থেকে মাসব্যাপী আরচ্যারী উচ্চতর প্রশিক্ষণ কোর্স শুরু হবে। কোর্স পরিচালনা করবেন এশিয়ান আরচ্যারী ফেডারেশন প্রেরিত কোরিয়ান কোচ কিম জাং হো। তিনি গতকাল ঢাকায় এসেছেন।