নরসিংদীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২৩:০৭
জেলার সদর উপজেলার আলোকবালী গ্রামে ‘প্রতিপক্ষ’ সন্ত্রাসীরা গতকাল রবিবার ভোরে ঘুমন্ত অবস্থায় হাজী লিয়াকত আলী (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকালই সাহেব আলী মেম্বারের সমর্থকরা মিলন মেম্বারের সমর্থক খোরশেদ মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে তার পেটে গুলি করে। এই গুলি তার পেট ও পিঠ ভেদ করে শাকিল নামে এক শিশুর হাতে লাগে। আহত অবস্থায় খোরশেদকে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নরসিংদী সদর হাসপাতালে আহত শাকিলকে ভর্তি করা হয়। নরসিংদী সদর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিপু বলেন, এক বছর আগে আমার পিতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। একই সন্ত্রাসীরা গতকাল আমার মামা লািয়াকত আলীকে কুপিয়ে হত্যা করে।