স্মরণসভা

আমির হোসেন খান সমাজসেবক ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি মরহুম আমির হোসেন খানের স্মরণসভা আজ সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা সমিতি, ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম ফজলুল হক সমিতির সকল কর্মকর্তা, আজীবন সদস্য ও মরহুমের শুভাকাঙ্ক্ষীদের স্মরণসভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি