খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের বিধান আনা হচ্ছে
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ১৪:০১
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর খসড়ায় এই নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ১৯৬৯ সালের ‘পিওর ফুড অর্ডিনেন্স’ রহিত করে এ আইন প্রণয়ন করা হবে। খসড়ায় বলা হয়েছে, এ আইনের আওতায় ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রতিষ্ঠান নামে একটি সংস্থা গঠন করা হবে, যার কাজ হবে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নিম্নমানের পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া।
এ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত ও ফৌজদারী আদালতে ২২ ধরনের অপরাধের বিচার করা হবে, যার মধ্যে বিভিন্ন মাত্রায় জেল-জরিমানাসহ ‘বিশেষ ক্ষেত্রে’ মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে বলে সচিব Rvbvb|