গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২০:১০
আনন্দ নিয়ে বেঁচে থাকার জন্য ১০০ বছর নিঃসন্দেহে চমত্কার একটি বিষয়। তবে দুঃসাহসিক কোনো কাজ করার জন্য এই বয়সটা বোধকরি তেমন একটা আদর্শ বয়স নয়। তবে কথায় বলে সব নিয়মের যেমন ব্যতিক্রম থাকে তেমনি থাকেন ব্যতিক্রমী মানুষেরাও। আর এমনই এক ব্যতিক্রমী মানবী হয়ে সবচেয়ে বেশি বয়সে প্যারাগ¬াইডিংয়ের রেকর্ড গড়েছিলেন আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের অগডেন শহরের অধিবাসী মেরি অ্যালেন হার্ডিসন। ২০১২ সালের মার্চ মাসে সবচেয়ে বেশি বয়সী মহিলা হিসেবে ১০১ বছর বয়সী হার্ডিসন প্যারাগ¬াইডিং এর জন্য কাপড়ের তৈরি বিশেষ ধরনের প্যারাসুট নিয়ে উঁচু পাহাড় থেকে বাতাসে ভেসে মাটিতে নামার মধ্য দিয়ে এই রেকর্ড গড়েন। উলে¬খ্য, ইতোপূর্বে ৯০ বছর বয়সে ডিজনি ওয়ার্ল্ডের ভয়ংকর সব রাইডে চড়ার কীর্তিটিও ছিল এই সাহসী নারীর।