শুরু হলো ঋত্বিক-ক্যাটের ‘ব্যাং ব্যাং’
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২০:২৬
মাঝে দীর্ঘবিরতি শেষে ঋত্বিক রোশন আবারও পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন অভিনয়ে। শুধুমাত্র বাবার ব্যবসার দিকে খেয়াল রাখতে গিয়ে ‘কৃষ থ্রি’-এর কাজও পিছিয়ে যায় দুই বছর। এবার শুধু ‘কৃষ থ্রি’-ই নয়, এর পাশাপাশি মুক্তির সম্ভাবনা আছে টম ক্রুজ ও ক্যামেরন ডায়েজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’-এর হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’-চলচ্চিত্রটির। তাই এরইমধ্যে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন ঋত্বিক রোশন, প্রথম কয়েকদিনের শুটিং থেকে বাছাইকৃত একটি ছবি ঋত্বিক তার সোশ্যাল নেটওয়ার্কিং পেজে আপলোড করেন।