উপস্থাপনা আর অভিনয়ে...
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২০:২৯
নিজের দেশে স্ট্যান্ডআপ কমেডির কোনো প্লাটফর্ম না থাকায় সেই অর্থে ‘মীরাক্কেল ছয়’-এর বিজয়ী আবু হেনা রনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ না পেলেও এনটিভিতে উপস্থাপনা আর বিচ্ছিন্নভাবে নাটকে অভিনয় নিয়ে নিজের ক্যারিয়ারের একটা অবস্থানে আসার জোর চেষ্টা করছেন।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রনি বলেন, ‘খুব ইচ্ছে নিজের মতো করে কাজ করার। কিন্তু এটা তো মানতেই হবে সেই ধরনের রিয়েলিটি শো এখানে নেই। এরপরও অভিনয় করছি বেশ। সর্বশেষ জাপান, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে শো করে এলাম। সেখানেও বেশ ভালো রেসপন্স। এভাবেই নিজের অভিনয় প্রতিভা দিয়েই টিকে থাকতে চাই। আশা করছি দর্শকদের মাঝে ভালো কিছু কাজ দিয়েই টিকে থাকতে পারব।’