আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৭
মোঃ হাবিবুর রহমান গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। -প্রেস বিজ্ঞপ্তি