হত্যা মামলা সিআইডিতে না পাঠাতে সংবাদ সম্মেলন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৮
উপজেলার নোয়াইলতলা গ্রামে ইঞ্জিল সেখ হত্যা মামলা সিআইডিতে না দেয়ার আবেদন জানিয়ে গতকাল সোমবার বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মামলার বাদী মৃত ইঞ্জিলের কন্যা সম্মেলনে উল্লেখ করেন তার স্বাক্ষর জাল করে স্থানীয় এমপির সুপারিশ নিয়ে একটি চক্র মামলাটি সিআইডিতে দেয়ার চেষ্টা করছে।