পিরোজপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৯
কালেক্টরেট সহকারী সমিতির ডাকে সোমবার থেকে পিরোজপুরে ৩ দিনব্যাপী ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন শুরু হয়েছে। সমিতির সদস্যরা জেলা পর্যায়ের এ কর্মসূচিতে প্রতিদিন কর্মবিরতি পালনের জন্য পিরোজপুর কালেক্টরেট ভবনে অবস্থান করেন। সোমবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মাহমুদা আক্তার, আব্দুল হাকিম হাওলাদার, হুমায়ুন কবির লিটু, সোহেল রানা, প্রশান্ত গুহ ও রেজাউল করিম।