কানাডায় গরীব ও গৃহহীনের সংখ্যা বাড়ছে

কানাডায় গরীব এবং গৃহহীনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যা আদিবাসীদের মধ্যেই বেশি। গত বুধবার কানাডিয়ান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভস এবং সেভ দ্য চিলড্রেন কানাডা পরিচালিত এক গবেষণার জরিপে জানা যায়, ৪০ ভাগ আদিবাসী আর ১৫ ভাগ অ-আদিবাসী শিশু দারিদ্র্যসীমায় বসবাস করছে। ফলে কমপক্ষে ৩০ হাজার লোক প্রতিরাতে গৃহহীন অবস্থায় থাকে। মানিটোভা এবং সাসকাচুয়ান এই দুই প্রভিন্সে দুই-তৃতীয়াংশ আদিবাসী শিশুদের অবস্থা ভয়াবহ। কানাডায় গরীব শিশুদের জন্য দারিদ্র্য বিমোচনে খরচ করতে হবে ৭৫০ কোটি কানাডিয়ান ডলার। কানাডার গৃহহীন গবেষণা নেটওয়ার্ক ও গৃহহীন ঘোচানোর অপর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর গৃহহীনরা সেল্টার, কারাগার, হাসপাতাল বা বাড়ির বাইরে খোলা আকাশের নিচে বসবাস করে। তাদের ২০১৩ বার্ষিকী প্রতিবেদনে বলা হয়, প্রতিরাতে প্রায় গড়ে ৫০ হাজার মানুষ মূলত ‘প্রচ্ছন্ন গৃহহীন’। এদের অর্ধেক প্রাপ্ত ২৫ থেকে ৫৫ বয়স্ক পুরুষ। আর গৃহহীন তরুণদের সংখ্যা ২০ শতাংশ।