অস্ট্রেলিয়ার নতুন মন্ত্রিসভায় রেকর্ডসংখ্যক নারী সদস্য
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৪০
নির্বাচনে বিজয়ী হওয়ার পাঁচদিন পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড তার নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করেছেন। মন্ত্রিসভায় রেকর্ডসংখ্যাক নারী মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার রুড তার ৩০ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। এদের মধ্যে ১১জনই নারী। এর আগের প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের মন্ত্রিসভায় নারী সদস্যের সংখ্যা ছিলো নয়। মন্ত্রীসভার নাম ঘোষণার পর রুড সাংবাদিকদের বলেন, ‘আমরা বিপুলসংখ্যক নারীদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছি যা অস্ট্রেলিয়ার ইতিহাসে আর কখনো দেখা যায়নি।’ সোমবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করার কথা রয়েছে। শপথ নেয়ার পরপরই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।