কুষ্টিয়া সরকারি কলেজ

দাওয়াত না পেয়ে ছাত্রলীগ নামধারী ক্যাডারদের হামলা ভাংচুর

কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পরিচিতি অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিক্ষুুব্ধ ছাত্রলীগ নামধারী ক্যাডাররা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিসে ব্যাপক হামলা ও ভাংচুর করেছে । গতকাল সোমবার সকালে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে নবাগতদের পরিচিতি অনুষ্ঠানের প্রাক্কালে এ ঘটনা ঘটে। এদিকে ছাত্রলীগ ক্যাডারদের তাণ্ডব ও হামলার ঘটনায় একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।