চার লাখ জাল টাকাসহ যুবক গ্রেফতার

রামপুরায় তিন লাখ ৮০ হাজার টাকার জালনোটসহ শাহ আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের একটি দোকানের সামনে থেকে রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯০টি এক হাজার ও ৫০০ টাকার ১৮০টি জালনোট উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার ওসি জানান, আটককৃত শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এসব জালনোট চট্টগ্রামের এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য এনেছেন। জাল টাকার মূল সরবরাহকারীর নাম ও ফোন নম্বর জানা গেছে। তবে নম্বরটি বন্ধ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আটক ব্যক্তির বাবার নাম হাফিজউদ্দিন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়ার রাজাপুরে। গ্রেফতারকৃতকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।