স্বেচ্ছাসেবক লীগ পল্লবী শাখার কমিটি গঠন

সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগ পল্লবী থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ সোহেল রানাকে সভাপতি ও সাখাওয়াত হোসেন মিঠুকে সাধারণ সম্পাদক করে গঠিত নয়া কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমান নিটু মো: আরিফুজ্জামান আরিফ, ভুঁইয়া হুমায়ন কবির তপন, শেখ মনসুর আহম্মেদ মনির ও ইবমুল আলম স্বপন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও ইব্রাহীম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক রাহত মাহমুদ টনি, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রুপক ও আনিসুর রহমান এবং দপ্তর সম্পাদক ফিরোজ মাহমুদ। আগামী তিন মাসের মধ্যে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। —প্রেস বিজ্ঞপ্তি