দিপু স্মৃতি ফুটবল

খোকসা একাদশ চ্যাম্পিয়ন

কুষ্টিয়ার কুমারখালিতে মরহুম আবু সোহেল দিপু ফুটবল টুর্নামেন্টে খোকসা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার বিকালে কুমারখালি স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপগ্রাম ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে খোকসা একাদশ এ কৃতিত্ব দেখায়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমারখালি পৌরসভার কাউন্সিলর মাহবুবুল আলম বাবু।