বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস আজ
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:১৮
বাংলাদেশে আজ উদযাপিত হবে বিশ্বক্রীড়া সাংবাদিক দিবস। দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া লেখকসমিতি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়ালেখক সমিতি দেশের চার ক্রীড়া সাংবাদিককে সংবর্ধণা দেবে। যারা সম্মাননা পাবেন তারা হচ্ছেন প্রবীন ক্রীড়া সাংবাদিক বিমান ভট্টাচার্য, মোস্তফা কামাল, মোহাম্মাদ সেলিম এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঞ্জুরুল হক। বিকাল সাড়ে তিনটায় বিওএ ভবনে অনুষ্ঠান। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস’র স্বীকৃতি প্রাপ্ত ১৬৭টি দেশে আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন হবে।