আসন্ন ঈদুল ফিতরের সময় মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের পর ট্রেনের সাধারণ সেবা আবার চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক কালিকান্ত ঘোষ।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারত উভয় রেলওয়ের সম্মতিক্রমে আগামী ৪ জুন কলকাতা-ঢাকা রুটে ৩১০৯ মৈত্রী এক্সপ্রেস এবং ৫ জুন ঢাকা-কলকাতা রুটে ৩১১০ ও ৬ জুন কলকাতা-খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্রেনের সাধারণ সেবা ঈদের পর আবার চালু হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিওপিএস এবং সিসিএমকে জানানো হয়েছে।
আরো পড়ুন: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি
ইত্তেফাক/এমআই