সংসদ অধিবেশন আজ বিকালে বসছে

একদিন বিরতির পর আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন আবার বসছে। বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হবে। এদিকে গত রবিবার নতুন অর্থ বছরের বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার পর অধিবেশন একদিনের জন্য বন্ধ ছিল। কার্য উপদেষ্টা কমিটির গত ৩ জুনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি ১৮তম অধিবেশন আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। আজ ও আগামীকাল সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।