দুর্গাপুরে প্রতিমা ভাংচুর
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:৪১
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের লেংগুড়া উদয়ন সংঘ কালী মন্দিরের কালী প্রতিমা, মহাদেব ও শীতলা প্রতিমা রবিবার গভীর রাতে ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। মন্দির কমিটির সভাপতি ইন্দ মোহন দাস জানান, আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামের উভয় ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছি। কারা যে গভীর রাতে এই সর্বনাশ করেছে তা বুঝতে পারছি না। সোমবার সকালে প্রতিমা ও মন্দির পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, ইউএনও সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় তারা দুবৃর্ত্তদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।