আশুলিয়ায় পোশাক শ্রমিক সিদ্দিককে শ্বাসরোধ করে হত্যা
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২২:৪৩
সাভারের আশুলিয়া এলাকায় এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম সিদ্দিকা (৩০)।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকার তালপট্টি মহল্লার শাহাবউদ্দিন মণ্ডলের ভাড়া বাড়ি থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত পোশাক শ্রমিকের গ্রামের বাড়ি গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাতআনা গ্রামে। নিহত সিদ্দিকা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ‘এ-ওয়ান’ কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। স্বামী মুসলিমউদ্দিন চট্টগ্রামে আনসার বাহিনীতে চাকরি করেন। পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার বলিভদ্র এলাকার তালপট্টি মহল্লার শাহাব উদ্দিনের বাড়িতে ঐ নারী শ্রমিককে ওড়ানা পেচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশটি থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে।